জনসংখ্যা সমস্যা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির কাজে বড় ভূমিকা রাখতে পারেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মসজিদের ইমামেরা
সমাজের নানা স্তরে তাঁদের অবস্থান আলাদা
এ বিষয়ে ইমামদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা যেতে পারে
জনসংখ্যা সমস্যা সম্পর্কে আর উদাসীন হয়ে থাকার উপায় নেই
অনেক দেরি হয়ে গেছে
এখনো যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের কার্যক্রম জোরালো করতে না পারি তাহলে জনসংখ্যা বিস্ফোরণে দেশটাই বিকল হয়ে যেতে পারে
কিন্তু আমরা তো আমাদের আগামী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য দেশ রেখে যেতে চাই
মো হাবীব উল্লাহ পূর্ব বরৈয়া আনোয়ারা চট্টগ্রাম

মেধার মূল্যায়ন ও কোটা প্রথা
বিসিএস পরীক্ষায় নানা ধরনের কোটার ভিত্তিতে চাকরি পায় ৫৫ শতাংশ আর মেধার ভিত্তিতে ৪৫ শতাংশ
কোটা সংরক্ষণ মানে বিশেষ সুবিধা সংরক্ষণ যেখানে মেধার বিষয়টিকে কিছু মাত্রায় ছাড় দেওয়া হয়
কিন্তু একটি রাষ্ট্রের জনপ্রশাসন দক্ষভাবে পরিচালনার জন্য মেধার কোনো বিকল্প থাকতে পারে না
বহু যুগ ধরে বৈষম্য-অবহেলার কারণে অনগ্রসর কোনো জনগোষ্ঠী এবং দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন এমন মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কিছুসংখ্যক কোটা সংরক্ষণ করা উচিত
কিন্তু নানা রকমের কোটা মিলিয়ে মোট কোটার হার যদি ৫৫ শতাংশ হয় তাহলে মেধার মূল্যায়ন অবহেলিত হয়
চাকরিতে মেধাই হওয়া উচিত প্রধান যোগ্যতা
বর্তমান মাত্রায় কোটা প্রথা মেধা মূল্যায়নের অন্তরায়
যত কম সংখ্যায় কোটা সংরক্ষণ করা যায় দেশ-জাতির জন্য ততই মঙ্গল
কোটার সংখ্যা কমানো হলে কোটাভুক্তদের মধ্যেও প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে এবং তাদের মধ্যে যারা অধিকতর মেধাবী তারা চাকরি পাবে
সম্পূর্ণ মেধাহীনদের অন্তত সরকারি চাকরিতে ঢোকার সুযোগ বন্ধ হবে
বাংলাদেশকে একুশ শতকের উপযোগী হিসেবে এগিয়ে নেওয়ার জন্য বিপুল মেধাবী মানুষ দরকার
জনপ্রশাসনে বা সরকারি চাকরিতে দরকার সবচেয়ে বেশি
এম সিজার মোনায়েমুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী

উত্তর-পূর্ব পূর্বাচল এলাকায় মানুষের বিপন্ন জীবন
বর্তমান পূর্বাচল মডেল রাজউকের ভাষায় নতুন টাউন প্রকল্প শুরু হয়েছিল ইউসুফগঞ্জ উপশহর নামে প্রায় দেড় যুগ আগে
পরবর্তী সরকারের ১৯৯৬—২০০১ আমলে উপশহর প্রকল্পটি মডেল টাউন নাম ধারণ করে
রাজউক মডেল/নিউ টাউন প্রকল্পের জমি অধিগ্রহণ করার পর বিশেষত ঢাকা পূর্ব বাইপাস সড়ক কার্যকর হওয়ার পর আশপাশের জমির দাম হয়ে যায় আকাশচুম্বী
দেশের বিভিন্ন এলাকার আর্থিক সংগতিসম্পন্ন মানুষ এই এলাকায় একখণ্ড জমি কেনার জন্য পাগলের মতো ছোটাছুটি করে
পরিণামে এলাকার অনেক মানুষ রাতারাতি জমির দালাল বনে যায়
এলাকার বহুলোককে এরা বাপ-দাদার ভিটেমাটি ছাড়া করে জমি বুঝিয়ে দিয়েছে বিত্তশালী ক্রেতাদের
সম্প্রতি এলাকার গলান মৌজার এক বৃদ্ধ এভাবে সব জমি হারানোর পর মারা গেছেন
তাঁকে কবর দিতে হয়েছে তাঁর এক ছোট ভাইয়ের জমিতে
মাসখানেক আগে দালাল-বাটপার চক্র নাগরী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সহযোগিতায় সেন্ট নিকোলাস উচ্চবিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষকের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল
এলাকার অনেকের ধারণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সঙ্গে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বিকেলে দেখা করতে বলার উদ্দেশ্য ছিল তাঁকে শুক্র-শনি দুই দিন হাজতে আটকে রেখে তাঁর জমিতে পাকাপোক্ত খুঁটি দিয়ে তা দখল করে নেওয়া
তিনি ওসি সাহেবের সঙ্গে দেখা না করে গাজীপুর জেলা আদালতে জমিসংক্রান্ত মামলা করে সে-যাত্রা থানার হয়রানি থেকে বেঁচেছেন
অসীম ক্ষমতাধর এই গোষ্ঠীর হাত থেকে তাঁর মতো নিরীহ শিক্ষক কদিন বেঁচে থাকতে পারবেন তা কে জানে
উল্লেখ্য ঢাকা পূর্ব বাইপাস সড়কের পাশে এবং পূর্বাচল টাউন প্রকল্পের উত্তর-পূর্ব কোণে অবস্থিত রাথুরা গলান ও কেটুন মৌজার জমির দালালির কেন্দ্রে আছেন এখনো এক বিএনপির দালাল
এই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনের মতো ঘুরপাক খায় এলাকার সব আওয়ামী দালালও
তাই কয়েক সপ্তাহ আগে এলাকার এক বিশিষ্ট আওয়ামী নেতাকে জিজ্ঞেস করেছিলাম এলাকায় আওয়ামী শাসন কবে শুরু হবে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি
আমরা জানি আইনের হাত অনেক লম্বা
আর এই লম্বা হওয়ার কারণেই বোধ হয় বিচার-প্রক্রিয়াও প্রলম্বিত হয়
তাই আইনি প্রক্রিয়ায় এলাকার নিরীহ জনগণকে এই দালাল-বাটপার চক্রের হাত থেকে রক্ষা করা কঠিন
এলাকার অবস্থা পর্যালোচনা করে আমার মনে হচ্ছে মানুষকে বাঁচানোর একটা পথ হচ্ছে জনহিতৈষী সাংবাদিকতা
জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা এলাকায় ঘুরে অনুসন্ধানী প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করে জনগণকে এই অনাচার থেকে রক্ষা করতে পারেন
শুনেছি পত্রিকার প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও থানার ওসিকে অনেক সংবাদের উৎস গণ্য করেন
জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিদের কাছে আমার আহ্বান হচ্ছে অফিস দিনের বাইরে সাপ্তাহিক ছুটির দুই দিনে ওই জনপ্রতিনিধিরা এলাকায় যেসব সংবাদ সৃষ্টি করেন সেগুলোও খুঁজে বের করে জনসমক্ষে তুলে ধরুন
এতে স্থানীয় ও জাতীয় সরকার জনগণের সমস্যা অনুধাবন করে যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন
আবদুস সাত্তার মোল্লা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা

মুঠোফোনের অপব্যবহার
মুঠোফোন এখন খুবই প্রয়োজনীয় একটি যন্ত্র
ধনী থেকে গরিব ছোট থেকে বড়—সব মানুষের হাতে হাতে মুঠোফোন পৌঁছে গেছে
মুঠোফোনের অতি ব্যবহার মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না
তবে একটি শ্রেণীর মানুষকে বিকৃত রুচির করে তুলছে—এ কথা নিঃসন্দেহে বলা যায়
একশ্রেণীর মানুষ আছে যুবক এবং উঠতি বয়সী ছেলের সংখ্যাই বেশি যারা মেয়েদের নম্বর পেলেই তাদের জ্বালাতন করে
হয়তো এ থেকে একসময় তাদের সঙ্গে একটা সম্পর্কও তৈরি হয়ে যায়
আমার চোখের সামনেই এ ঘটনা অনেক ঘটেছে
দেখা নেই কথা নেই—কোথা থেকে একটা নম্বর পেল—সেটা দিয়েই সম্পর্ক তৈরি হলো
তারপর হয় মেয়েটির জীবন শেষ—নয়তো ছেলেটির বেশির ভাগ ক্ষেত্রে মেয়েদের বেলায়ই ঘটছে
মোবাইল প্রেমের সূত্র ধরে যে প্রেম হয় তার পরিণতি মৃত্যুটাকেও দেখেছি খুব কাছ থেকে
এত কিছুর পরও মুঠোফোনের এ যন্ত্রণা শেষ হচ্ছে না
কারণে-অকারণে উঠতি বয়সী ছেলেমেয়েরা মুঠোফোন ব্যবহার করে তাদের পড়াশোনার ক্ষতি করছে—নষ্ট করছে তাদের ভবিষ্যৎ
এভাবে চলতে থাকলে একসময় মেধাবী ছেলেমেয়ে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে
এ অবস্থার অবসান হওয়া একান্ত জরুরি হয়ে পড়েছে
এ জন্য সবার আগে পরিবারের অভিভাবকদের সচেতন হতে হবে
দেশে অনেক বিজ্ঞজন রয়েছেন তাঁরা বিষয়টি গুরুত্বসহকারে ভেবে এসব বন্ধের একটা পথ খুঁজে পেতে পারেন বলেই মনে করি
ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে শেষ হতে দেওয়া যায় না
এ কথাও বলে রাখা দরকার—সবকিছুর ভালো-মন্দ দিক আছে
মুঠোফোনে ভালো কিছুও শেখা যায়
আমার এক বন্ধু মুঠোফোনে ইংরেজি শব্দ শিখছে
কোনো নতুন শব্দ শুনলেই সেটি মুঠোফোনের অভিধান অপশনে গিয়ে লিখে সেভ করে রাখছে
আমি আশা করব যাঁরা মুঠোফোন ব্যবহার করছেন তাঁরা এটির আর অপব্যবহার করবেন না
অন্যদেরও এ থেকে বিরত থাকার আহ্বান জানাবেন
সৌমিত্র শীল রাজবাড়ী

গুঁড়ো দুধের ব্যাপক আমদানি বন্ধ করা হোক
গত এক দশকে গবেষণায় মায়ের দুধের উপকারিতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে
মায়ের দুধদানে শিশু ও মা উভয়েরই উপকার হয়—এটাও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য
পৃথিবীর গুঁড়ো দুধ প্রস্তুতকারী বড় কোম্পানিগুলোও স্বীকার করেছে শিশুর জন্য মায়ের দুধই সর্বোত্তম
এক গবেষণায় দেখা গেছে বিকল্প দুধ পানকারী শিশুরা ঘন ঘন পাতলা পায়খানা নিউমোনিয়া অ্যালার্জি শ্বাসকষ্ট ইত্যাদি রোগে ভোগে
দুই মাস বয়স পর্যন্ত শিশুদের যারা বিকল্প দুধ তথা বাজারের টিনের বা কৌটার দুধ পান করে মাতৃদুগ্ধ পানকারী শিশুদের তুলনায় তাদের ডায়রিয়ায় মৃত্যুর আশঙ্কা ২৫ গুণ এবং অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে এআরআই মৃত্যুর ঝুঁকি চার গুণ বেশি হয়
তবু প্রতিবছর ১৫ শতাংশ হারে গুঁড়ো দুধের ব্যবসা বাড়ছে
গুঁড়ো দুধের বড় কোম্পানিগুলোর মালিকানা উন্নত পশ্চিমা দেশের
কিন্তু তাদের বাজারের বৃহত্তর অংশ হলো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ
বাংলাদেশের মতো একটি গরিব দেশও বছরে তিন শ কোটি মার্কিন ডলারের গুঁড়ো দুধজাতীয় দ্রব্য আমদানি করে
শিক্ষিত সচেতন উন্নত দেশগুলোর সরকার এ সম্পর্কে নানা রকম বিধিনিষেধ প্রণয়ন করেছে যা সবাইকে মেনে চলতে হয়
১৯৮১ সালের বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে ইন্টারন্যাশনাল কোড অব ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট বা বিএমএস কোড গৃহীত ও অনুমোদিত হয়
বিভিন্ন দেশে বিএমএস কোডকে কার্যকর করতে নিজস্ব আইন করেছে
তাই টিনজাত নিম্নমানের শিশুখাদ্য উন্নত দেশে উৎপন্ন হলেও তাদের টার্গেট আমাদের মতো দরিদ্র অসচেতন দেশের অসহায় জনগোষ্ঠী
প্রকৃতিপ্রদত্ত অমৃতধারা শ্রেষ্ঠ শিশুখাদ্য মায়ের দুধের পরিবর্তে আমরা চড়ামূল্যে নিম্নমানের গুঁড়ো দুধ নিজ সন্তানকে খাওয়াই
এ তো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতোই অবস্থা
টেলিভিশনে ইদানীং একটি গুঁড়ো দুধের বিজ্ঞাপনে বলা হয় শিশুর ব্রেন বডি এবং বৃদ্ধিতে গুঁড়ো দুধ কার্যকর ভূমিকা রাখে
অথচ আমরা জানি মগজ বা ব্রেনের দুটো অংশ আছে হোয়াইট মেটার এবং গ্রে মেটার
সূক্ষ্ম মানবিক গুণাবলির উৎস এই গ্রে মেটার এর অর্ধেকটাই হলো ডিএইচএ
ডিএইচএ পাওয়া যায় শুধু মায়ের দুধে
এ ছাড়া গুঁড়ো দুধ কোম্পানি এবং তাদের এজেন্টরা আরও অপপ্রচার চালায় যে জন্মের পর মায়ের দুধ আসতে তিন-চার দিন সময় লাগে
এটা মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল
কারণ শিশুর জন্মের আগে থেকেই তার মায়ের বুকে অনাগত সন্তানের জন্য খাদ্য প্রস্তুত হয়ে থাকে
জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে বুকে দিলেই সে তার তৃষ্ণা মেটানোর অমিয় সুধা পেয়ে যায়
